প্রযুক্তির ব্যবহারে এগিয়ে যাবে পর্যটন খাত

পঞ্চম এশিয়ান ট্যুরিজম মেলায় ‘পর্যটন খাতে ডিজিটাল ইনোভেশন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়েছে হোটেল বুকিং সাইট জোভাগো ডটকম। ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার বাংলাদেশ (আইসিসিবি) পঞ্চম এশিয়ান ট্যুরিজম মেলা আয়োজন করে।
পর্যটন খাতে ডিজিটাল ইনোভেশন সম্পর্কে জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক মো. কায়েস আলী বলেন, ‘পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও বেশি এগিয়ে নেয়া সম্ভব। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বত্র প্রযুক্তির ছোঁয়া পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে গেছে কয়েক ধাপ। ভ্রমণ আয়োজন হাতের নাগালে আনতে কাজ করছে জোভাগো।’ (বিজ্ঞপ্তি)

Comments (0)
Add Comment