সম্প্রতি মেঘনা ব্যাংকের হেড অফিস সুবাস্তু ইমাম স্কয়ার, গুলশান, ঢাকায় মেঘনা ব্যাংক লিমিটেড এবং নভোএয়ারের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নভোএয়ার-এ ভ্রমনের ক্ষেত্রে ৫,০০০ টাকার বেশী ভাড়া, ০% সুদে, কিস্তিতে ৬ মাস পর্যন্ত পরিশোধ করতে পারবেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ নূরুল আমিন, নভোএয়ারের হেড অব মার্কেটিং এন্ড সেলস জনাব সোহেল মজিদের হাতে চুক্তিপত্র তুলে দেন।