২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা

দেশের পর্যটনশিল্পের বিকাশে সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। ২০১৮ সাল নাগাদ বছরে ১০ লাখ পর্যটক আনার একটি লক্ষ্যমাত্রাও ঘোষিত হয়েছে। তাই পর্যটন বর্ষকে ঘিরে এ খাতের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে এখনো অনেক কাজ শুরু হয়নি। পর্যটন বর্ষের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জঙ্গি হামলা, বাজেট স্বল্পতাসহ কিছু সীমাবদ্ধতাকে দায়ী করেছেন এ খাত সংশ্লিষ্টরা।

Comments (0)
Add Comment