বেইজিং-ঢাকা রুটে এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

বেইজিং-ঢাকা রুটে এপ্রিল ও মে মাসের ৪টি ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না।
অপারেশনাল সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (১২ এপ্রিল) এয়ারলাইন্স সূত্রে জানা গেছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর সূচি হলো:
  • এপ্রিল: ২৫ তারিখ।
  • মে: ২, ৯ এবং ১০ তারিখ।
সূত্রমতে, বেইজিং থেকে ঢাকাগামী ফ্লাইটগুলো বাতিলের কারণে ঢাকা থেকে বেইজিংগামী ফিরতি ফ্লাইটগুলোও স্বভাবতই চলাচল করবে না। তবে কী ধরনের অপারেশনাল সমস্যার কারণে এই সূচি বিপর্যয়, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার চায়না কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের টাকা ফেরত বা রি-বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি অথবা এয়ারলাইন্সের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Comments (0)
Add Comment