২৩ এপ্রিল থেকে ঢাকা দোহা রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু

দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু করছে US-Bangla Airlines

বিশেষ প্রতিনিধি : দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা US-Bangla Airlines কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। আগামী ২৩ এপ্রিল ২০২৬ থেকে ঢাকা–দোহা রুটে (BS333/334) ফ্লাইট কার্যক্রম আবার শুরু হবে।

এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও কাতারের মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ফ্লাইট সুবিধা পাবেন।

যাত্রীদের জন্য বুকিং ও তথ্য জানার সুবিধার্থে হটলাইন নম্বর 13605, 09613-713605 এবং +88 01777-777800-806 চালু রয়েছে। এছাড়া reservation@usbair.com ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

দোহা রুট পুনরায় চালুর মাধ্যমে US-Bangla Airlines তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments (0)
Add Comment