বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব গড়তে সরকারের কাজ চলছে: মন্ত্রী

বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বের সংযোগস্থল হিসেবে গড়তে কাজ করছে সরকার — জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর হোটেল শেরাটনে ‘সৌদিয়া ও এইচএসবিসি: বৈশ্বিক সংযোগ শক্তিশালীকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার আধুনিক বিমানবন্দর নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণে কাজ করছে।

এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিমান সংস্থা ও বিনিয়োগকারীদের সহযোগিতা স্বাগত জানানো হয়।

৪৬ বছর ধরে সৌদিয়ার সেবার প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি প্রবাসী ও হজ-ওমরাহ যাত্রীদের নির্ভরযোগ্য সেবা দিয়ে বাংলাদেশ-সৌদি সম্পর্ক সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা দুই দেশের বিমান যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Comments (0)
Add Comment