এর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশনাল রিজন’ দেখিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে এয়ারলাইনসটির বহরে ২১টি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ রয়েছে। আগামী নভেম্বরের মধ্যেই এয়ারলাইনসটির বহরে যুক্ত হতে যাচ্ছে আরো দুটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। এসব উড়োজাহাজ দিয়ে নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।