যমুনা ব্যাংক ও নভোএয়ার -এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

যমুনা ব্যাংক ও নভোএয়ার- এর মধ্যে কর্পোরেট বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের উপ- ব্যাবস্থাপনা পরিচালক জনাব এ. কে. এম. সাইফুদ্দীন আহমেদ এবং নভোএয়ার -এর ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং), জনাব এ কে এম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সকল কর্মকর্তা ও ক্রেডিট কার্ড হোল্ডাররা নভোএয়ার -এ কিস্তিতে বিমান ভাড়া ও অন্যান্য বিল পরিশোধ সহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন। উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ও নভোএয়ার -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

Comments (0)
Add Comment