অনুমোদন পাওয়া ১৭৪ এজেন্সির তালিকায় আছে মানবপাচারের সঙ্গে জড়িত এজেন্সিগুলোও

২০১৭ সালে পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য প্রথমপর্বে ১৭৪টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। এসব এজেন্সির মধ্যে সৌদি আরবে মানবপাচারের অভিযোগে ২০১৫ সালে লাইসেন্স বাতিল করা এজেন্সিও রয়েছে বলে জানা গেছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ওমরাহ কার্যক্রম বিষয়ে গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে। ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম শহীদুল্লাহ (হজ) স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালে ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য প্রথমপর্বে ১৭৪টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মানবপাচারের অভিযোগে ২০১৫ সালের নভেম্বরে ৬৯টি এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত এবং ২৬টি এজেন্সির মালিককে জরিমানা করা হয়। নয়টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পুনঃতদন্তাধীন ছিল। যেসব এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছিল, সেসব এজেন্সির নামও ২০১৭ সালের ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমোদন তালিকায় আছে। তালিকাটিতে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক-বর্তমান নেতাদের এজেন্সিও রয়েছে।
হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুুল কবির খান জামান বলেন, ২০১৫ সালে ১০৪টি ওমরাহ এজেন্সিকে শাস্তি দেওয়া হয়েছিল। এসব এজেন্সির মধ্যে অনেকে শাস্তির বিরুদ্ধে রিভিউ করে। রিভিউ কমিটি তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই ও শুনানি শেষে বাতিল হওয়া লাইসেন্সসহ অনেক এজেন্সির শাস্তি কমিয়েছে। যাদের শাস্তি কমানো হয়েছে তাদের কেউ-কেউ ২০১৭ সালে ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। এর মধ্যে বাতিল হওয়া লাইসেন্সও রয়েছে। তবে কতটি রয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৬০ থেকে ৭০ হাজার মানুষ ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১৯ মার্চ পর্যন্ত ৫১ হাজার ৩২১ বাংলাদেশি ওমরাহ পালন করতে যান। যাদের ভিসার মেয়াদ ছিল ১৪ থেকে ২৮ দিন। নিয়ম অনুযায়ী ওমরাহ পালন ও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের ফিরে আসার কথা। কিন্তু বাংলাদেশি ১০৪টি ওমরাহ এজেন্সির প্রায় ১১ হাজার ৪১৭ জন বাংলাদেশি দেশে ফিরে আসেননি। তারা দেশে না ফেরায় বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করে দেয় সৌদি সরকার। পাশাপাশি ওমরাহ হজের নামে সৌদি আরবে গিয়ে পালিয়ে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দেশটির হজ এজেন্সি বোর্ডের চেয়ারম্যান খালেদ এ আলমোহদার ২০১৫ সালের ৩ মে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলরকে (হজ) চিঠি দেন। এর পরই বাংলাদেশ হজ মিশন থেকে ২০১৫ সালের ২১ মে একটি চিঠি (স্মারক নং-বাহমি/হউ/ওমরাহ-০১/২০১৫/১০৪) পাঠানো হয় ধর্ম মন্ত্রণালয়ে। ওই চিঠিতে জানানো হয়, যেসব বাংলাদেশি এজেন্সি মানবপাচার করেছে সেসব এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আগামী ওমরাহ মৌসুমে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না। এর পরই অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সৌদি সরকারের ওমরাহবিষয়ক উপমন্ত্রী ইসা বিন মোহাম্মদ রাওয়াসকে চিঠি দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি অভিযুক্ত ওমরাহ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শহিদুজ্জামানকে আহ্বায়ক করে তদন্ত কমিটিও গঠন করেন তিনি। তদন্ত কমিটি ২০১৫ সালের ২১ অক্টোবর প্রতিবেদন জমা দেয়। এই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে গুরুতর অপরাধের দায়ে ৬৯টি ওমরাহ এজেন্সির জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল এবং ২৬টি এজেন্সির মালিকদের জরিমানা করা হয়।
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি অবহিত করতে ২০১৫ সালের ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন ডাকেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওমরাহ পালনের নামে ১০৪টি এজেন্সি মানবপাচার করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। এসব অভিযোগ তদন্ত শেষে ৯৫টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে ৬৯টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছিল সেসব এজেন্সির কেউ-কেউ ২০১৭ সালে ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমোদন পাওয়ার বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় ধর্মবিষয়ক সচিব আব্দুল জলিলের মোবাইলফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
২০১৭ সালে ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য প্রথমপর্বে যেসব এজেন্সি অনুমোদন পেয়েছে সেগুলো হলোÑ এয়ারস্পিড (প্রা.) লিমিটেড, এয়ারট্রিপ ইন্টারন্যাশনাল, আল মনসুর এয়ার সার্ভিস, বিকন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কলম্বিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল, কক্সবাজার ওভারসিজ, ডাইন্যাস্টি ট্রাভেলস, হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যাত্রিক ট্রাভেলস, কাজী এয়ার ইন্টারন্যাশনাল, লাব্বাইক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স সানফাওয়ার এয়ার লিংকার্স, মিডিয়া ট্রাভেলস সার্ভিস লিমিটেড, মীক্বাত ট্রাভেলস লিমিটেড, প্রিয়াংকা ট্রেডার্স অ্যান্ড ট্রাভেলস, রিমেল ট্রাভেলস, শাহেনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সনজরী, ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তাজমহল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তানভীর ট্রাভেলস, ইউনাইটেড মক্কা-মদীনা ট্রাভেলস, ভ্যালেনসিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল, আল গাজী ট্রাভেলস, ফারহান এভিয়েশান সার্ভিস, মেসার্স আল-সাফা ইন্টারন্যাশনাল, মেসার্স ইসলামিয়া ওভারসিজ, মেগাটপ ট্রাভেলস ইন্টারন্যাশনাল, এমকেআর এভিয়েশান সার্ভিসেস, মৌসুমী এয়ার ট্রাভেলস, প্রগতি ট্রাভেলস, রাজবাড়ী ট্রাভেলস, ভার্সেটাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার স্পেন লিমিটেড, গালফ ট্রাভেলস, জমজম ইন্টারন্যাশনাল, মেয়র হজ্জ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বলাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আফতাব ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আটলান্টা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এডভান্স ট্রাভেল প্লেনার, আল বোরাক ইন্টারন্যাশনাল, চৌধুরী ইন্টারন্যাশনাল, কম্বিনেট ট্রাভেলস ইন্টারন্যাশনাল, জিয়াদুল জান্নাহ ট্রাভেলস, রয়েল এয়ার সার্ভিস সিস্টেম, খান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হক ট্রাভেলস সার্ভিস লিমিটেড, সার্ক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, টাইম এভিয়েশন সিস্টেম, রাজন ওভারসিজ, খাজা এয়ার লাইনার, লাকী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, প্যান ব্রাইট ট্রাভেলস, কসমিক এয়ার ইন্টারন্যাশনাল, হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, ইহসান এয়ার ট্রাভেল, ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড, ইরভিং এভিয়েশন, এয়ার কিং ট্রাভেলস, ন্যাশনাল ওভারসিজ, এয়ার টাচ লিমিটেড, আকাশ ভ্রমণ লিমিটেড, আল মাহমুদ ট্রাভেলস, আলফা ট্রাভেল ইন্টারন্যাশনাল, আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এআরএস এয়ার ইন্টারন্যাশনাল, বারিধারা ওভারসিজ লিমিটেড, বেক্সট্রেড লিমিটেড, ইজিওয়ে ট্রাভেলস, ইরফান ট্রাভেলস, এভারেস্ট ট্যুলস অ্যান্ড ট্রাভেলস, হালদা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আই সাহারা এভিয়েশন, কেএনসি ট্রাভেল কোম্পানি, কুহেতুর ওভারসিজ, লতিফ ট্রাভেলস, মীক্বাত এভিয়েশন, নারীতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নেয়ার অ্যান্ড ফার ট্রাভেলস, ওভারসিজ লিংকস, প্যারাডাইস ট্রাভেলস লিমিটেড, প্রিমিয়ার কনসালট্যান্ট, রাইয়ান ট্রাভেলস ইন্টারন্যাশনাল, রাজশাহী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাঈদ এয়ার ইন্টারন্যাশনাল, সন্দ্বীপ ওভারসিজ, শাহ আমান হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শুহাদা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, সামিট এয়ার ইন্টারন্যাশনাল, ট্রাভেল কাব, ট্রাভেলন এয়ার সার্ভিসেস, আফনান এয়ার ইন্টারন্যাশনাল, আল সুবহানী ইন্টারন্যাশনাল, খাদেম এয়ার ইন্টারন্যাশনাল, কেজেডএল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, পাটওয়ারী ট্রেড ইন্টারন্যাশনাল, সাদ এয়ার ইন্টারন্যাশনাল, শরীফ এয়ার সার্ভিস লিমিটেড, শীমন ওভারসিজ একপ্রেস, সৌদি বাংলা এয়ার সার্ভিস লিমিটেড, গোল্ডেন বেঙ্গল ট্যুলস অ্যান্ড ট্রাভেলস, এস্যুরেন্স এয়ার সার্ভিস, শ্রীনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আলী এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, লাব্বাইক ওভারসিজ লিমিটেড, লিনটাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এসডি হলি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শিরাবি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এল আর ট্রাভেলস, এবকো ওভারসিজ, আকাশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফ্যানটাসি ইন্টারন্যাশনাল, বিডেস্ক ইন্টারন্যাশনাল, ইনামন এভিয়েশন, ম্যাগপিক ট্যুরস এন্ড ট্রাভেলস, জুমার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এমকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মা আরেজ ট্রেড ইন্টারন্যাশনাল, আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস, হারাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ওয়েলকাম এয়ার ইন্টারন্যাশনাল, এসকে এয়ার ইন্টারন্যাশনাল, বেস্ট ফাই ইন্টারন্যাশনাল, মাদার এভিয়েশান অ্যান্ড টুরিজম, আদদ্বীন ইন্টারন্যাশনাল, কউমি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, টপওয়ান এভিয়েশন, এয়ার মিশেল, আল মাকাম ট্রাভেলস, মেসার্স রোকসানা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শানশাইন এক্সপ্রেস ট্রাভেল, এয়ার ফিলিস্তিন ইন্টারন্যাশনাল, ডিবিএইচ ইন্টারন্যাশনাল, ওয়ান ট্রাভেলস, ইস্টার্ন নূর এয়ার, আল মুলতাজিম হজ্জ কাফেলা, দারুল ইমন ইন্টারন্যাশনাল, কপোতাক্ষ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ডোলা ফকির এয়ার সার্ভিস, ক্যামাসিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ফিকোস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, এয়ার মেটকো ইন্টারন্যাশনাল, শীপার এয়ার সার্ভিস, সিয়াম এভিয়েশান, মুজাদালিফা এভিয়েশন, সাইয়েদ এভিয়েশন সার্ভিস, ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হাসান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাতক্ষীরা ট্রাভেলস ইন্টারন্যাশনাল, গাউছিয়া ট্রাভেলস, রেজা ট্রেড ইন্টারন্যাশনাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস, নূর-ই-মদীনা ট্রাভেলস, সালমান এভিয়েশন, মাছরাঙ্গা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, লাক্সারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বিদেশ ভ্রমণ, জুবায়ের ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তাহসীন ট্রাভেলস, আল নাসের এভিয়েশান সার্ভিস, আল ক্বাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, আমানত এভিয়েশান সার্ভিসেস, সোসাইটি এভিয়েশন, অশোক ট্রাভেলস, সফুরা এয়ার সার্ভিসেস, এইচএ হলি হজ্জ সার্ভিস, রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আনিকা এভিয়েশান।

Comments (0)
Add Comment