মুনাফা কমেছে বিমান নির্মাতা কম্পানি এয়ারবাসের। গতকাল বুধবার কম্পানি জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে নেট মুনাফা ৫ শতাংশ কমে হয়েছে ১.৮১ বিলিয়ন ইউরো (২ বিলিয়ন ডলার)। এ নিয়ে এয়ারবাসের সিইও টম এন্ডার্স বলেন, ‘আমরা নতুন বিমান এ৩২০ এবং এ৩৩০ সরবরাহ করতে যাচ্ছি। আগামী কয়েক মাস আমরা আয় বাড়ানোর দিকে মনোযোগী থাকব, আশা করছি সফল হব।’