আকাশ পথে
শনিবার (১২ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে দুপুরে ‘রিজেন্ট এয়ারওয়েজের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানো জানানো হয়, নতুন সম্প্রসারণ কর্মসূচির আওতায় এক বছরের মধ্যে প্রতিষ্ঠানটির বহরে অত্যাধুনিক আরও ৪টি প্লেন যুক্ত হবে।
যাত্রা শুরু হবে আরও ছয়টি নতুন আন্তর্জাতিক রুটে। এজন্য আরও ৮০০ কোটি টাকা বিনিয়োগ হবে।
নতুন প্লেনগুলোর মধ্যে থাকছে ১৮৩ আসনের একটি বোয়িং ৭৩৭-৮০০,১৬৫ আসনের দু’টি বোয়িং ৭৩৭-৮০০, ২৬৫ আসনের একটি বোয়িং ৭৭৭-২০০।
২০১০ সাললের ১০ নভেম্বর যাত্রা শুরুর পর এ পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ২০ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ।
কর্মকর্তারা বলছেন, আগামী মাসের শেষ নাগাদ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট চালু করবে রিজেন্ট। ভবিষ্যতে দোহা, জাকার্তা, মালে, গোয়াংজু,কলম্বো ও মালেতে ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।
রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, এয়ারলাইন্স শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উৎস হতে পারে। এখান থেকে বছরে ১৫ মিলিয়ন ডলার আয় করা সম্ভব। এ জন্যে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি।
‘সরকারের উচ্চ মূল্যের জ্বালানি, চড়া ল্যান্ডিং টার্জ ও সার চার্জ কমানোরবিষয়ে গুরুত্ব দেওয়া উচিৎ।’
‘বিশ্বমানের এয়ারওয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে রিজেন্ট এ সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক তানজিলা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ১১জন ট্রাভেল এজেন্টকে যাত্রী সেবার স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয় রিজেন্ট।