অমিতাভকে নাকি অতিথি চরিত্রে পর্দায় আনবেন পরিচালক। চরিত্র অতিথির হলেও খুবই গুরুত্বপূর্ণ চরিত্র বলে জানালেন তিনি। তবে আগের বারের মত গান গাইবেন, নাকি অভিনয় করবেন, তা এখন খুলে বলেন নি সুজয়। তার কথায়, ‘অমিতজি আমাকে অনেক ভালবাসেন। তাই আমি যদি কোনও কাজের কথা তাকে বলি, তিনি মানা করবেন না। তবে অমিতজিকে যাতে কম্প্রোমাইজ না করতে হয়, সেদিকে আমি খেয়াল রাখব।’
সুজয় ঘোষ পরিচালিত ‘কাহিনি টু’ নিয়ে প্রথম থেকেই দর্শকদের উৎসাহ। আগামী মাসেই মুক্তি পাবে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল ও টোটা রায় চৌধুরী।