সোমবার সকালে রাষ্ট্রদূত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে তার অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান। এসময় সিটি মেয়র চট্টগ্রামে সফরে আসায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
মেয়র রাশিয়ান ফেডারেশনকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তা বাংলাদেশ চিরদিন স্মরণে রাখবে।
মেয়র বলেন, বন্দরনগরী চট্টগ্রাম ভৌগলিক ও অর্থনৈতিক দিক থেকে গার্মেন্টস শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ বিবিধ খাতে পুঁজি বিনিয়োগ ও পর্যটন শিল্পের জন্য উপযোগী ও নিরাপদ এলাকা। অনেক বিদেশি কোম্পানি সাফল্যের সঙ্গে চট্টগ্রামে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে।
বৈঠকে রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি বয়কো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, স্থপতি আশিক ইমরান, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।