এএফপির কাছে পাঠানো এক বার্তায় কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে, ইউএস অফিস অব ফরেন কন্ট্রোল অ্যাসেটসের কাছ থেকে আমাদের দ্বিতীয় লাইসেন্সটি পেয়েছি। ইরান এয়ারের সঙ্গে চুক্তি চূড়ান্তকরণের আলোচনায় বিষয়টি সহায়ক ভূমিকা পালন করবে।’ চলতি বছরের জানুয়ারিতে ইরানের কাছে ১১৮টি জেট বিমান বিক্রির ব্যাপারে একটি প্রাথমিক চুক্তি করে এয়ারবাস। ইউরোপীয় প্রতিষ্ঠান হলেও জেট বিমানের কিছু যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে তৈরি হওয়ায় সেগুলো ইরানের কাছে বিক্রির ক্ষেত্রে এয়ারবাসকে মার্কিন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এদিকে গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়, যা ইরানের কাছে বাণিজ্যিক উড়োজাহাজ বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।