নভেম্বর মাসের শুরুতে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে কলম্বিয়া সফর করে মেসি-ডি মারিয়ারা। ধারণা করা হচ্ছে, এই সফরেই ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ বিধ্বস্ত হওয়া বিমানটি ব্যবহার করা হয়েছিল মেসিদের যাতায়াতের জন্য।
প্রসঙ্গত, বিধ্বস্ত লামিয়া সিপি-২৯৩৩ মডেলের বিমানটির ৮১ আরোহীর মধ্যে ৬ জন যাত্রী বেঁচে যেতে পারেন বলে বিবিসির খবরে বলা হচ্ছে। ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।