নিউ অরল্যান্সো থেকে একটি যাত্রীবাহী বিমান কেবল মাত্র হাউসস্টোন বিমানবন্দরের রানওয়েতে নেমেছে। কিন্তু বিমানটি সম্পূর্ণভাবে থামার আগেই বিমানের এক নারী যাত্রী বিমানটির প্রধান দরজা খুলে বাইরে লাফ দেন। তবে বিমানের গতিবেগ একদম অল্প থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
কিন্তু ওই নারীর কীর্তিতে হতচকিত হয়ে যায় তার সহযাত্রী সহ বিমানবন্দর কর্তৃপক্ষও। লাফ দেওয়ার কারণে চোট পেয়েছেন ওই মহিলা। তবে তা খুব বেশি গুরুতর নয়। ওই নারীর পাশেই ছিলেন হ্যাম্পটন ফ্রেইডম্যান নামে এক যাত্রী।
তিনি জানান, আচমকা দেখি দরজাটি খুলে গেছে এবং ওই মহিলা সেটি থেকে লাফ দিলেন। হ্যাম্পটন খোলা দরজাটির একটি ভিডিও পোস্ট করেছেন। হটাত করেই এমন একটি কাণ্ড কেন করলেন ওই নারী সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি তাঁর পরিচয় পর্যন্ত সামনে আনা হয়নি।