এই উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম বলেন, দেশে মোট হজযাত্রীর শতকরা ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। হজ এজেন্সীসমূহের সঙ্গে হজে গমনেচ্ছুদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন তথা সেতুবন্ধন রচনা করা মেলার উদ্দেশ্য।