জানা যায়, তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এ মেলায় ভুটান, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, পশ্চিমবঙ্গ, ফিলিপাইন, আসাম, তুরস্ক, মিসর, কাশ্মীর, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওড়িশাসহ অন্যান্য দেশের জাতীয় পর্যটন সংস্থা, শীর্ষস্থানীয় সব দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নসহ প্রায় ২০০ স্টল থাকবে। এ বিষয়ে টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, এবারের মেলা বাংলাদেশের পর্যটনের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।