পিআই`র ফ্লাইট পিকে-৬৬১ এর যাত্রীবাহী বিমানটি বুধবার স্থানীয় সময় সাড়ে তিনটায় চিত্রাল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসলামাবাদগামী ৪৭ যাত্রীবাহী পিআইএর একটি বিমান অ্যাবাটোবাদের কাছে বিধ্বস্ত হয়।
আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় দৈনিক ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত পিআইএ-৬৬১ ফ্লাইটটির আর কোন আরোহী জীবিত নেই।
খবরে জানানো হয়, নিহতদের ৪২জন যাত্রী, ৫জন ক্রু এবং একজন প্রকৌশলী ছিলেন। আরোহীদের মধ্যে তিনজন বিদেশীও ছিলেন। এদের মধ্যে দুইজন অস্ট্রিয়ার আর একজন চীনের নাগরিক। এছাড়া ছিলেন দেশটির এক সময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়েদ জামসেদ।
পিআইএ এর চেয়ারম্যান আজম সেহগাল বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা এবং কোনভাবেই নিজেদের দায় অস্বীকার করার চেষ্টা করবে না পিআইএ।
তবে, দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি বলছেন, বিমানটিতে ‘যান্ত্রিক গোলযোগের কোনো সুযোগ ছিল না।’
এদিকে, বিমান বিধ্বস্ত হবার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বিধ্বস্ত স্থলে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের ক্যামেরায় ধারনকৃত বিমান দুর্ঘটনার ভিডিও ও বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজ দেখুন
https://youtu.be/MPiDRASv30w