মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় দুপুর ২টা ৪৯ মিনিটে ক্যালিফোর্নিয়ার ফার্নডেল শহরের ১৫৭ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি এবং কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।