এর আগে হোটেলটি সংস্কার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এবার এটি তদন্তে সাব কমিট গঠন করা হলো।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশ নেন।
বৈঠকে শেষে কমিটির সভাপতি ফারুক খান জাগো নিউজকে বলেন, সোনারগাঁও হোটেলের সংস্কার কাজ নিয়ে কমিটি এর আগেও অনেক সুপারিশ করেছে। কিন্তু বাস্তবায়ন হয়েছে বলে মনে হয়নি। এ জন্য সাব কমিটি গঠন কর হয়েছে।
কমিটির সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক ও কামরুল আশরাফ খান এবং রওশন আরা মান্নানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট এ সাব-কমিটি গঠন করা হয়েছে।