যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনায় আফগান নারী পাইলট

আফগানিস্তানের সামরিক বাহিনীর প্রথম নারী পাইলট নিলুফার রাহমানী প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। ভেস্তে গেছে নারীদের জন্য পাইলট হিসাবে তার এক নতুন দৃষ্টান্ত স্থাপনের স্বপ্ন।

তালেবানের অপশাসন থেকে আফগানিস্তানকে মুক্ত করার পর সবাই ভেবেছিলেন, দেশটি হয়ত ধর্মান্ধতার কবল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তালেবানের হুমকিতে প্রাণভয়ে নিলুফারের যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার ঘটনায় ‘সে আশা গুঢ়ে বালি’হয়েছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

বিশ্বের সেরা সংবাদপত্র ওয়ালস্ট্রিট জার্নালসহ মার্কিন গণমাধ্যমেও সংবাদটি ফলাও করে প্রকাশিত হয়েছে।

২৫ বছর বয়সী নিলুফার আফগান এয়ারফোর্স’ এর ক্যাপ্টেন হিসেবে ডিগ্রি নেন ৩ বছর আগে। আশা ছিল, পাইলট হিসেবে সুন্দর একটি জীবন গড়বেন, নারীদের জন্য হয়ে উঠবেন বিপ্লবী প্রতীক। কিন্তু হুমকিতে ভেস্তে গেছে তার সেই স্বপ্ন।

কর্মরত অবস্থায়ই গত বছর গ্রীষ্মে নিলুফার যুক্তরাষ্ট্রে যান বিমান বাহিনীর সহযোগিতায় সি-১৩০ পরিবহন বিমান চালনার প্রশিক্ষণ নিতে। গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার তার সে কোর্স শেষ হয়েছে।

ট্রেনিং কোর্সে অংশগ্রহণ শেষে ২৪ ডিসেম্বর আফগানিস্তানে ফেরার কথা ছিল নিলুফারের। কিন্তু তিনি যাননি।

আরকানস রাজ্যে অবস্থিত লিটল রোক এয়ারফোর্স বেজ-এ অবস্থানরত ক্যাপ্টেন নিলুফার ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন, “আমি দেশে ফিরতে পারলে খুবই খুশী হতাম, সেটিই আমার কাম্য ছিল। কিন্তু আমি আমার জীবন নিয়ে এখন খুবই শংকিত।”

Comments (0)
Add Comment