মোবাইল ডেভেলপার কোর্সের চাহিদায় শীর্ষে ভারত: গুগল

ভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে মোবাইল ডেভেলপার কোর্সের জন্য সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে। গুগল ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরে মোবাইল ডেভলপার কোর্সের চাহিদায় মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে ভারত। গত দুই বছরে এই কোর্সে অনুসন্ধান করা হয়েছে ২০০ শতাংশ (ইয়ার-অন-ইয়ার)।

গুগল ডেভলপার ট্রেনিং-এর প্রধান পিটার লুবার্স এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভারত থেকে মোবাইল ডেভেলপার কোর্স অনুসন্ধানে অসাধারণ প্রতিক্রিয়া দেখেছি। সেখানে প্রতি মাসে ১৬ হাজার ৫০০ ছাত্র অ্যান্ড্রয়েড ডেভলপমেন্ট, মোবাইল ওয়েব ডেভলপমেন্ট এবং নতুন ক্লাউডভিত্তিক প্রযুক্তি কোর্সে অনুসন্ধান চালিয়েছে।’

ভারতে ২২০ মিলিয়ন সক্রিয় ডিভাইস রয়েছে। আর দেশটিতে মোবাইল প্ল্যাটফর্মে ডেভলপমেন্ট কোর্সের চাহিদা বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে দেখা গেছে, মোবাইল ডেভলপমেন্ট কোর্সের অনুসন্ধানে উত্তর প্রদেশের চাহিদা সবচেয়ে বেশি, যা ৭০ শতাংশ ইয়ার-অন-ইয়ার এবং বিহারে এই বৃদ্ধি ১৫৮ শতাংশ ইয়ার-অন-ইয়ার।

ভারতে ২০১৭ সাল থেকে ৪০টি প্রাইভেট ও স্টেট কারিগরি বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমের অংশ হিসেবে ‘অ্যান্ড্রয়েড ফানডামেন্টাল’ কোর্স অবশ্যিক করা হবে।

Comments (0)
Add Comment