ইউএস-বাংলা এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম কম্পানির পক্ষ থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর কাছ থেকে গতকাল পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ ও অন্য অতিথিরা।
ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৪ সালে বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস’, ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট এয়ারলাইন ইন ডমেস্টিক সেক্টর’ ও বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম পুনরায় ‘বেস্ট বাংলাদেশি এয়ারলাইনস’ এবং ২০১৬ সালে স্বাধীনতা সংসদ, ইউএস-বাংলা এয়ারলাইনসকে ‘বাংলাদেশের সেরা বেসরকারি এয়ারলাইনস’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।