চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, সাফল্যের চার বছর অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পন এর অঙ্গীকার হবে আমাদের সম্মানিত যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও এয়ারক্রাফট সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।
তিনি বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে, যা অন্যদের কাছে অনুকরনীয়।
নভোএয়ার ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১১,৬৬৫ টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১০ লাখেরও বেশি যাত্রী সেবা দিয়েছে ।
বর্তমানে নভোএয়ার এর বহরে ছয়টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৪৯ আসনের অত্যাধুনিক তিনটি এমব্রেয়ার ও ৬৮ আসনের তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে।
শুধু যাত্রী পরিবহনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের খেলাধুলা ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে নভোএয়ার শুরু থেকেই পৃষ্ঠপোষকতা করে আসছে।