এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য সম্প্রতি ছয়টি মহাদেশের বিভিন্ন গন্তব্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। এর আওতায় নতুন অফারে ইকোনমি শ্রেণিতে মধ্যপ্রাচ্যে ভ্রমণে সব করসহ সর্বনিম্ন দ্বিমুখী ভাড়া ৫৩০ মার্কিন ডলার। ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার ক্ষেত্রে এই ভাড়া হবে যথাক্রমে ৭৬৫, ৯১০ ও ১৬১০ ডলার। আর বিজনেস শ্রেণির যাত্রীদের জন্য সর্বনিম্ন দ্বিমুখী ভাড়া হলো মধ্যপ্রাচ্যে ১১৯০, ইউরোপে ২৫৪০, উত্তর আমেরিকায় ৩২৬০ ও আফ্রিকায় ৩৪৫০ ডলার। এ সুবিধা নিতে হলে ৩০ জানুয়ারির মধ্যে টিকিট কিনতে হবে। ইকোনমি শ্রেণির যাত্রীদের ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে, যা শুরু হয়েছে ১৩ জানুয়ারি। বিজনেস শ্রেণির যাত্রীদের ভ্রমণের সময়সীমা হলো ১৭ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি