রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ওই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে।
বুধবার আবরুজ্জো শহরে ভূমিকম্পের আঘাতে রিগোপিয়ানো নামের একটি হোটেল বরফের নিচে চাপা পড়ায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়।
শুক্রবার ধসে পড়া ওই হোটেলের ধ্বংসস্তুপের নিচ থেকে চার শিশু এবং এক নারীকে উদ্ধার করা হয়।
নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে বরফের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।