বিস্ফোরক বহনের জন্য এসব ড্রোনের ক্যামেরার সঙ্গে প্লাস্টিকের নল সংযুক্ত ছিল বলে জানায় বিবিসি। ড্রোনগুলোর ছবি তোলেন মার্কিন সেনাবাহিনীর সাবেক বিশেষ কর্মকর্তা মিচ উটারব্যাক, যিনি ইরাকে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
খবর প্রকাশের আগের সপ্তাহে মার্কিন সেনাবাহিনীর এক কমান্ডার জানান, উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট-এর যোদ্ধারা দেশটিতে তাদের নিয়ন্ত্রণ হারানো রোধ করতে এ ধরনের অস্ত্র ব্যবহার করছে।
“ডানা থেকে যুদ্ধউপকরণ ফেলা সশস্ত্র ইউএভি (যাত্রিবিহীন ভাসমান বাহন) – এর মতো এটি অনেক বড় কিছু নয়। বরং ছোট মাপের একটি কোয়াডকপ্টার, যা যথাযথভাবে লক্ষ্যে আগ্নেয়াস্ত্র নিক্ষেপে সক্ষম”- কর্নেল ব্রেট সিলভিয়া বলেন।
আগে আইএস প্রচারণামূলক ভিডিও ফুটেজ রেকর্ড করতে এবং নজরদারির উদ্দেশ্যে ড্রোন ব্যবহার করত। ২০১৬ সালের অক্টোবরে মেরামতের সময় দুই কুর্দি সেনা ড্রোন বিস্ফোরণে নিহত হন।
“যে কোনো বস্তুকে অস্ত্রে রূপান্তরের দক্ষতা রয়েছে এই দলের”- বলেন মার্কিন সামরিক দলের বিশেষজ্ঞ জাস্টিন ব্রঙ্ক।
“নতুনত্ব থাকলেও, ড্রোন ব্যবহারের প্রধান হুমকি হচ্ছে এর মাধ্যমে দূর থেকে ক্যামেরার কার্সার রেখে আরও সরাসরি লক্ষ্য স্থির করা সম্ভব।”
উটারব্যাক বিবিসি-কে জানান এসব ইলেকট্রনিক ডিভাইস গ্রেনেড নিক্ষেপের জন্য বিশেষভাবে রূপান্তর করা হয়েছে।
“আমরা প্রতিদিনই এগুলো দেখতাম। ইরাকি সামরিক বাহিনী এই বিষয়ে বেশ সতর্ক”-বলেন তিনি।