বাংলাদেশীদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত: বায়রা

এভিয়েশন নিউজ: বাংলাদেশীদের জন্য সংযুক্ত আরব আমিরাত নতুন করে কোন ভিসা দিচ্ছে না। এমনটা অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)’র সভাপতি শাহজালাল মজুমদার।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গত এক সপ্তাহ যাবৎ নতুন কোন ওয়ার্কিং ভিসা বা কাজ পাওয়ার ভিসা পাই নি আমরা। গতকাল এ খবর দিয়েছে অনলাইন অ্যারাবিয়ান বিজনেস।

ডানিয়েল শেন-এর লেখা ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশী শ্রমিকদের বড় বাজার সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকেই দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। অ্যারাবিয়ান বিজনেস লিখেছে, সংযুক্ত আরব আমিরাত তার ভিসা নীতিতে কোন পরিবর্তন এনেছে কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে পাঠানো এ বিষয়ক ই-মেইলের তাৎক্ষণিক কোন সাড়া দেয় নি। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১২ সালের জুনে সমাপ্ত অর্থবছরে বিদেশ থেকে বাংলাদেশী শ্রমিকরা দেশে পাঠিয়েছেন ১২৮৫ কোটি ডলার। এটা দেশের মোট জাতীয় প্রবৃদ্ধির শতকরা ১২ ভাগ। সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন অথবা কাজ করছেন ৭ লাখের মতো বাংলাদেশী।

বায়রাভিসা
Comments (0)
Add Comment