দোহা থেকে যাত্রা শুরু করা ওই ফ্লাইট ৯ হাজার ৩২ মাইল পথ পাড়ি দিয়ে অকল্যান্ডে পৌঁছায়। বিশ্বের দীর্ঘতম পথের যাত্রীবাহী এই ফ্লাইট ১৬ ঘণ্টা ২০ মিনিটের যাত্রা শেষে অকল্যান্ডে অবতরণের কথা ছিল।
কিন্তু কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গ্রিনিচ মান সময় রোববার ১৮২৫ মিনিটে পৌঁছায় বিমানটি।
কাতার এয়ারওয়েজের ফ্লাইট ৯২০’র ক্যারিয়ার বোয়িং ৭৭৭-২০০এলআর ওই সময়ে দুবাই, ওমানের উত্তরাঞ্চল, ভারতের দক্ষিণাঞ্চল, শ্রীলংকার আকাশ পাড়ি দিয়েছে। এছাড়া বিমানটি অবতরণের আগে ভারত মহাসাগর, পশ্চিম অস্ট্রেলিয়ার আকাশও অতিক্রম করে।
দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিরতিহীন বিমানটি পরিচালনায় নিযুক্ত ছিলেন চারজন পাইলট ১৫জন কেবিন ক্রু। বিশ্বের এই দীর্ঘপথ পাড়ি দেয়ার সময় এক হাজার ১০০ কাপ চা ও কফি, দুই হাজার গ্লাস কোমল পানীয় এবং এক হাজার ৩৬ প্যাকেট খাবার পরিবেশন করা হয়।
অকল্যান্ডে পৌঁছাতে ১৬ ঘণ্টা ২০ মিনিট সময় নিলেও দুবাই ফিরতে কাতার এয়ারওয়েজের ওই বিমানের সময় আরো বেশি লাগবে। বিশ্বের দীর্ঘতম এই ফ্লাইটের বিজনেস শ্রেণির আসনের জন্য যাত্রীদের গুণতে হয়েছে সাড়ে ৪ হাজার মার্কিন ডলার। এছাড়া ওয়ানওয়ের বিজনেস শ্রেণির আসনের ভাড়া ১ হাজার ২৬৫ ডলার।
এর আগে বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড ছিল আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সের দখলে। এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৮০ দুবাই থেকে অকল্যান্ডে পৌঁছায় ৮ হাজার ৮২৪ মাইল পাড়ি দিয়ে।