ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ২০১৭ হজ মৌসুমে হজে গমনেচ্ছুদের টাকা গ্রহণ করছে। এই কার্যক্রমের লিড ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে ঢাকাস্থ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের ডিএমডি সরদার নুরুল আমিন, সিএফও সুভাষ চন্দ্র দাস, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান শাহাজাদা বসুনিয়া ও বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় হজে গমনেচ্ছু ব্যক্তিরা টাকা জমা দিতে পারবেন