জানা যায়, এই অ্যাপসের মাধ্যমে নানান ধরনের সুবিধা পাওয়া যাবে। এগুলো হলো- ট্যুরিস্ট পুলিশদের সিনিয়র অফিসারদের ফোন নম্বর, সকল অপারেশনাল ইউনিট এর নম্বর, তাদের আওতাধীন ট্যুরিস্ট স্পটগুলোর তালিকা,
পুলিশের সকল অফিসের ম্যাপ লোকেশন এবং তাৎক্ষণিকভাবে ছবি তুলে বা কল করে অভিযোগ জানানো।
এছাড়া ভ্রমণকারীদের মতামতের উপর ফিডব্যাক নিয়ে অ্যাপসটির আরো আপডেটেড ভার্সন বের করা হবে। অ্যাপসটি তৈরি করেছেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র শাকিল আহমেদ।