সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ও এইচজি অ্যাভিয়েশন লিমিটেড ডিবিএ রিজেন্ট এয়ারওয়েজের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার প্রেক্ষিতে ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডারগণ এবং কর্মকর্তাবৃন্দ রিজেন্ট এয়ারওয়েজ থেকে আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। গাজী ইয়ার মোহাম্মদ, হেড অব রিটেইল ব্যাংকিং ওয়ান ব্যাংক লিমিটেড এবং আখতার উ আহমেদ চিফ কমার্শিয়াল অফিসার, এইচজি অ্যাভিয়েশন লিমিটেড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে, রিজেন্ট এয়ারওয়েজের যে কোনো টিকিট বিক্রয়কেন্দ্র থেকে ওবিএল কার্ড হোল্ডারগণ (ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড) এবং কর্মকর্তাবৃন্দ ১০% ডিসকাউন্টে দেশীয় ও আন্তর্জাতিক রুটের টিকিট কিনতে পারবেন। ওবিএল ক্রেডিট কার্ড হোল্ডারগণ ‘স্মার্ট ইএমআই’ এর মাধ্যমে তিন থেকে ছয় মাসের সুদবিহীন সহজ কিস্তি সুবিধা পাবেন। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি