শাকিল মেরাজ বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ২২ রুটে সপ্তাহে বিমানের ৩৬৬ ফ্লাইট যাতায়াত করতো। সেই সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হচ্ছে। তবে কোন রুট বন্ধ করা হচ্ছে না। তিনি বলেন, অভ্যন্তরীণ ৭ এবং আন্তর্জাতিক ১৫ রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান। এরমধ্যে রিয়াদে সপ্তাহে ৬, জেদ্দায় ৭, দাম্মামে ৩, কুয়েতে ৩, মাস্কাটে ৭, আবুধাবিতে ৭, দুবাইয়ে ৭, দোহায় ৩, কুয়ালালামপুরে ১০, সিঙ্গাপুরে ৭, ব্যাংককে ৭, ইয়াঙ্গুনে ৩, কলকাতায় ১৪, কাঠমান্ডুতে ৭, লন্ডনে ৪টি ফ্লাইট চলতো। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে সর্বোচ্চসংখ্যক যাত্রী পরিবহন করে বিমান। তবে ঢাকা-বরিশাল ও ঢাকা-ইয়াঙ্গুন রুটে যাত্রী সংখ্যা খুবই কম।