কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকের বলেছেন, ‘কাতার এয়ারওয়েজ ঢাকায় এর সেবা আজ থেকে ২০ বছর আগে শুরু করেছিল। আমাদের এয়ারলাইনসের বিকাশের সঙ্গে সঙ্গে যাত্রীরা এর সুবিধাগুলো পেয়ে এসেছে। পেয়েছে বেশ কিছু পুরস্কারজয়ী সেবাও। আরো একটি ফ্লাইট চালু করার ফলে আমাদের যাত্রীদের জন্য পছন্দমতো ফ্লাইট বেছে নেওয়ার সুযোগ বাড়ল। এটি বাংলাদেশ থেকে আমাদের যাত্রীদের যে বিপুল চাহিদা, তা কিছুটা হলেও পূরণ করবে। ’
ফ্লাইটের গমন ও আগমন সময়ের মধ্যেই বিরামহীনভাবে অন্যান্য গন্তব্য বা শহরগুলোতেও কানেকটিং ফ্লাইট সুবিধার ব্যবস্থা থাকছে।