মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বিটিবির সিইও ড. নাসির উদ্দিন প্রমুখ।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ওশান ক্রুজের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের খ্যাতনামা ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।
জাহাজটি আন্দামান দ্বীপ থেকে যাত্রা করে কলম্বো, বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন, কলকাতা, মিয়ানমার হয়ে থাইল্যান্ডের ফুকেটে যাত্রা শেষ করবে। প্রথম ট্রিপে ৩৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশের কোষাগারে জমা পড়েছে।