হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে অনিয়মের ঘটনা খতিয়ে দেখতে ‘পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটি’ গঠন করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। হজের প্রাক-নিবন্ধনে যেকোনো ধরনের সিন্ডিকেটকে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি বজলুল হক হারুন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বজলুল হক হারুন বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও ই-হজ ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এবার ১ লাখ ৬৮ হাজার প্রাক-নিবন্ধন হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন। কিন্তু এরই মধ্যে আরো ৫০ হাজারের বেশি নিবন্ধন হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ হয়েছে। হজের প্রাক-নিবন্ধনের সঙ্গে সিন্ডিকেট আছে কিনা, তা তদন্ত করে দেখা হবে। কারো হস্তক্ষেপে সিন্ডিকেট হতে দেখলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment