জানাগেছে ৩৫.৬ কাঠা বিশিষ্ট এই ভবনটিকে ৫০ তলা বিশিষ্ট আইকন ভবন হিসাবে নির্মাণ করা গেলে এটি হবে দেশের সবচেয়ে সুন্দর ও অত্যাধুনিক বহুতল ভবন। দেশের বাণিজ্যিক এলাকা মতিঝিলে এরকম একটি ভবন তৈরী করা গেলে তা পুরো দেশের জন্য আইকন ভবন হয়ে থাকবে। কনসালটেন্ট ফার্মের তথ্য অনুযায়ী ভবনটির নির্মাণ বায় হবে ৪০২ কোটি টাকা। এটি দেশী বিদেশী ফান্ড কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে তৈরী করা হতে পারে।
জানাগেছে নতুন ভবনের কয়েকটি ফ্লোর থাকবে বিমানের জন্য নির্ধারিত। এসব ফ্লোরে সাজানো হবে বিমানের অধুনিক সেল্স সেন্টার, গবেষনা কেন্দ্র, ট্রেনিং সেন্টারসহ অন্যান্য অফিস। এছাড়া থাকবে একাধিক কার পার্কিং, আবাসিক হোটেল-রেস্টুরেন্ট। বাকী ফ্লোরগুলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হবে। ভবনের সর্বোচ্চ তলায় থাকবে দৃস্টি নন্দক একটি ঘুর্ণায়মান রেস্টুরেন্ট। আকর্ষনীয় এই ভবনটি তৈরী করতে সময় লাগবে ৫ বছর।
বিমান পরিচলণা পর্যদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ এভিয়েশন নিউজকে বলেন, শুধু মতিঝিল ভবনটিই নয়, ফার্মগেইট ও চট্টগ্রামের ভবন দুটিকেও ভেঙ্গে অত্যাধুনিক আইকন সেন্টারে রুপান্তর করা হবে। ইতোমধ্যে এনিয়ে দৃশ্যমান অগ্রগতিও হয়েছে বলে তিনি জানান।