বৃহস্পতিবার (০৯ মার্চ)সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাহী পর্ষদের চেয়ারপারসন পদে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা এবং অবদান রাখবে। আন্তর্জাতিকভাবে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং তার বিস্তার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার বা অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সন্তোষজনক মনোভাবেরই প্রতিফলন এটা।