অমৃতসর বিমানবন্দর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই পাকিস্তান সীমান্তের অবস্থান। মঙ্গলবার পাঠানকোট বিমান ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে পাঠানকোটের সেনাঘাঁটিতে ঢুকে পড়ে জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সাত সেনা নিহত হন।
তাছাড়া বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অমরিন্দর সিং। সেই অনুষ্ঠান ঘিরেও সতর্কতা জারি করা হয়েছে।
ওই এলাকায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তার পরেই গোয়েন্দারা প্রশাসনকে সতর্ক করেছে। আশপাশের গ্রামসহ পাঠানকোটে তল্লাশি অভিযান শুরু করে ৫শ নিরাপত্তারক্ষী। হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হয়।