বোয়িং-৭৭৭ বিমানটি আদ্দিস আবাবা থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করে। কিন্তু মাঝ আকাশে বিমানের দুই আরোহী ঝগড়া শুরু করে। সে সময় বিমানটিতে ৩শ আরোহী ছিলেন।
দুই যাত্রীর ঝগড়ার জেরে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমান অবতরণের পর পরই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ওই দুই যাত্রীকে আটক করেছে।