ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ওই কোম্পানিগুলো অসহনীয় মাত্রায় মানবাধিকার লঙ্ঘন করেছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের সহযোগিতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে তেহরান।
তবে তাৎক্ষণিকভাবে কোনও কোম্পানির নাম প্রকাশ করেনি ইরান। স্পর্শকাতর প্রযুক্তি সামগ্রী ইরানে রফতানি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগ এনে ৩০টি বিদেশি কোম্পানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের মাত্র দু’দনি পর এ নিষেধাজ্ঞা আরোপ করলো তেহরান