ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে মেলা প্রাঙ্গণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফটো বুথ এ সেল্ফি কনটেস্ট এ অংশগ্রহণ করে দর্শনার্থীদের সেল্ফি ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার দিয়ে প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা কাপল টিকেট জয়লাভ করার সুযোগ রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্যাভিলিয়নে ভিজিট করে প্রতিদিন দু’বার র্যাফেল ড্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ করে দিয়েছে ইউএস-বাংলা।
তিনদিনব্যাপী ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০১৭ সাধারণ দর্শনার্থীদের প্রবেশ টিকেটের উপর র্যাফেল ড্রতে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা টিকেট এবং নানাবিধ আকর্ষণীয় পুরষ্কার।
এখানে উল্লেখ্য যে, বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সেক্টর ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক সেক্টর ঢাকা ও চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট, ব্যাংকক এবং ঢাকা থেকে কাঠমান্ডু, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। আগামী আগষ্ট মাসের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ ও একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা, গুয়াংজুহ ও পারো রুটে ফ্লাইট পরিচারনার পরিকল্পনা রয়েছে।