সোমবার সকালে ওই সেনার ব্যাগের মধ্যে দু’টি গ্রেনেড পাওয়া গেছে। বিমানবন্দর পুলিশ জানিয়েছে, ওই সেনার নাম গোপাল মুখিয়া। তিনি কাশ্মিরের উরি সেক্টরে দায়িত্বরত।
পুলিশ জানিয়েছে, তিনি দিল্লির উদ্দেশে বিমানে ওঠার আগেই তার ব্যাগ চেক করার সময় দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়। তবে ওই সেনা বলছেন, এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা তাকে এই গ্রেনেড দুটি দিয়েছেন।
পুলিশ বলছে, তার অভিযোগ পুরোপুরি আমলে নেয়া হচ্ছে না। আগে প্রমাণাদি যাচাই করা হবে পরে সিদ্ধান্ত নেয়া হবে। ওই গ্রেনেড দুটি কোত্থেকে আনা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।