সানউইং নামে একটি বিমান সংস্থার পাইলট ছিলেন গ্রোনিচ। তার শরীরে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে।
কানাডার আলবার্টা প্রদেশের আদালত ওই পাইলটকে বিমান চালানোর উপর এক বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে। তার কারাবাসের মেয়াদ শেষ হলে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আদালতে দেয়া বিবৃতিতে বিমানের সহকারী পাইলট জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ককপিটে ঢোকার পর পাইলট পরে বিমান থেকে চলে গেছেন। তখন আরেকজন পাইলট বিমানটিকে মেক্সিকোর কানকুনে নিয়ে যান। বিমানটিতে সেসময় ১১০ জন যাত্রী ছিলেন। পাইলটের সাজার বিষয়ে বিমানসংস্থা সানউইং কোনো মন্তব্য করেনি।