বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সন্দীপ মিত্র একথা বলেন। এ সময় বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট পরিদর্শন শেষে তিনি স্থানীয় ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা ও পানামা
পোর্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা তাকে ব্যবসা সংক্রান্ত ভারত অংশের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দরের সহকারী কমিশনার সাইফুর রহমান, সুপারিনটেনডেন্ট ছাবেদ আলী, আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশিদ, কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান প্রমুখ।
ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বন্দরের ইমিগ্রেশন কার্যালয় ও চেকপোস্টের শূন্য রেখায় যান। তিনি ভারতে প্রবেশ করে কাস্টমস, বিএসএফ ও পুলিশের সঙ্গে কথা বলেন।
বিকেলে ভারতীয় কূটনীতিক মিত্র দিনাজপুর চেম্বার অফ কমার্সের নেতা ও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় সভায় মিলিত হন। চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন ও সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ব্যবসায়ীদের বিরাজমান নানা সমস্যার কথা তুলে ধরলে ভারতীয় সহকারী হাই কমিশনার দু’দেশের স্বার্থে সকল অন্তরায় দূর করা হবে বলে জানান। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রেসক্লাব ভবনে সন্দীপ মিত্রকে স্বাগত জানান।