খুলে দেয়া হলো থাইল্যান্ডের সামুই আন্তর্জাতিক বিমানবন্দর

খুলে দেয়া হলো থাইল্যান্ডের সামুই আন্তর্জাতিক বিমানবন্দর।

থাইল্যান্ডের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় পাবুকের পরবর্তী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় খুলে দেওয়া হয়েছে সামুই আন্তর্জাতিক বিমানবন্দর। গেল শুক্রবার ঘূর্ণিঝড় পাবুকের তাণ্ডবে বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।
ফলে সব ধরনের বিমান চলাচল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এদিকে, দুর্যোগের পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে যাওয়া দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Comments (0)
Add Comment