শনিবার সকালে দুবাইয়ের আমিরাত মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার নবী আল হক এর ছেলে বদরুল হাসান ( ৩৫), চাঁদপুর জেলার মতবল উপজেলার বাদশা মিয়ার ছেলে মোঃ আলমগীর (৩২), সিলেট জেলার কলিম উল্লাহর ছেলে নজরুল ইসলাম ( ২৮) চাঁদপুরের ইলু ডালির ছেলে মাসুদ ডালি (২৪)। এ দূর্ঘটনায় ৯জন বাংলাদেশি আহত হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এছাড়া আরো ৩জন স্থানীয় আল বারাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য ৫ জনকে আহত বাংলাদেশিকে আল বারাহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রমিক ক্যাপে প্রেরণ করা হয়। জানা গেছে, বাসটিতে ২৭ জন এশিয়ান শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে রশিদ হসপিটাল ও আল বারাহা হসপিটালে ভর্তি করা হয়েছে।
কামরুল ইসলাম জনি, দুবাই থেকে।