চাঁদের উল্টো পাশে প্রথমবারের মতো পাঠানো নভোযান চ্যাং ই ফোর প্যানারোমিক ছবি পাঠিয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) চীনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (সিএনএসএ) এসব ছবির পাশাপাশি অবতরণকালের একটি ভিডিও প্রকাশ করেছে। নভোযানটির পাঠানো প্যানারোমিক ছবি চীনের উল্টো পাশের প্রথম এমন চিত্র। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, ভিডিও ও ছবিগুলো থেকে সেখানকার ভূমিরূপের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট এলাকাটিতে পাথরের পরিমাণ কম। ধুলার পরিমাণ বেশি। আছে বড় বড় গর্ত।