মাঝ আকাশে চরম ইন্ডিগোর বিমানে দুলুনি

মাঝ আকাশে চরম ইন্ডিগোর বিমানে দুলুনি।

ভারতের লখনউ থেকে জয়পুর যাচ্ছিল বিমানটি ৷ কিন্তু বিমানটি মাঝ আকাশে উঠতেই আচমকাই দুলে ওঠে বিমানটি ৷ প্রচন্ড কম্পন অনুভূত হয় ৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ইন্ডিগো বিমানের ভিতরে ৷
লখনউ-তে জরুরিকালীন ভিত্তিতে বিমান অবতরণ করানো হয় ৷ বিমান আকাশে ওঠার পরই কম্পন অনুভূত করেন বিমানচালক ৷ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের ৷ তৎক্ষণাৎ বড়সড় দুর্ঘটনা এড়াতে এমার্জেন্সি ল্যান্ডিং করান পাইলট ৷ ইন্ডিগোর A320-তে ঘটনাটি ঘটে ৷
ঘটনাটি ঘটে সোমবার সন্ধেতে ৷ লখনউ থেকে জয়পুর যাচ্ছিল বিমানটি ৷ বিকেল ৫ টা নাগাদ লখনউ থেকে যাত্রা শুরু করে বিমানটি ৷ সন্ধ্যে ৬.৩০টা নাগাদ জয়পুরে পৌঁছানোর কথা ছিল বিমানটির ৷ কিন্তু ৩০-৪০ মিনিটের মধ্যেই লখনউ-তে বিমানটি অবতরণ করান পাইলট ৷ সংস্থার টেকনিক্যাল টিম গোটা ঘটনাটির তদন্ত করছে ৷

Comments (0)
Add Comment